মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

আসছে ‘অল-ইন-ফাইভজি’ রিয়েলমি ৯ প্রো

বৃহস্পতিবার, জানুয়ারী ২৭, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ফাইভজি স্মার্টফোনের ক্ষেত্রে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। রিয়েলমি স্মার্টফোনের লাইন রিয়েলমির নাম্বার সিরিজ, গত বছরের তৃতীয় প্রান্তিকে চার কোটি শিপমেন্টে পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রথম প্রো+ প্রোডাক্ট সহ রিয়েলমির নাম্বার সিরিজ শিগগিরই নতুন রিয়েলমি ৯ প্রো সিরিজ বিশ্ববাজারে উন্মোচন করবে। রিয়েলমি আরো ঘোষণা করেছে যে, তাদের ৯ প্রো সিরিজের সব পণ্য হবে ৫জি।

মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসর যুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোনগুলোর একটি রিয়েলমি ৯ প্রো+। অত্যাধুনিক প্রযুক্তি ও মানসম্পন্ন ডিজাইনের পণ্য বিশ্বব্যাপী তরুণদের পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। প্রতিষ্ঠানটি ২০২০ সাল থেকে সারা বিশ্বের তরুণদের জন্য বাজারে নিয়ে আসছে চমকপ্রদ ফাইভজি স্মার্টফোন। মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসর যুক্ত প্রথম ফোনগুলোর তালিকায় থাকায় রিয়েলমি ৯ প্রো সিরিজ সব ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করবে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, ভারত, চীন ও ইউরোপে শক্তিশালী প্রবৃদ্ধির সাথে তৃতীয় প্রান্তিকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ফাইভজি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড ছিল রিয়েলমি। বৈশ্বিক প্রবৃদ্ধির হার ১২১ শতাংশের তুলনায় বছর প্রতি ৮৩১ শতাংশ ফাইভজি স্মার্টফোন বিক্রির প্রবৃদ্ধির সাথে সংশ্লিষ্ট বাজারের সবাইকে ছাড়িয়ে যেতে সক্ষম হয় রিয়েলমি।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন