মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শিরোনাম

ইউক্রেনে যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত

বুধবার, ফেব্রুয়ারী ২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ‘ইউক্রেনের সংকট সমাধানে আমেরিকা কূটনৈতিক উপায় খুঁজছে।’ বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে একই সাথে তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, ‘যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি।’

ওভাল অফিসে সোমবার (৩১ ডিসেম্বর) তিনি আরো বলেন, ‘আমরা আজ জাতিসংঘে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার প্রতি রাশিয়ার হুমকির সম্পূর্ণ প্রকৃতি তুলে ধরেছি। একই সাথে আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক আদেশের মূল নীতিমালাও তুলে ধরেছি।’

বাইডেন বলেন, ‘আমরা সংকট সমাধানের সর্বোত্তম উপায় হিসেবে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছি। কিন্তু রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ বাড়িয়ে চলেছে, তাই যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন