বুধবার, ০১ এপ্রিল ২০২৬

শিরোনাম

কণ্ঠশিল্পী ব্লাক ডায়মন্ড বেবী নাজনীনের একক সঙ্গীত সন্ধ্যা

সোমবার, জুলাই ১৯, ২০২১

প্রিন্ট করুন
বেবী নাজনীন 1

নিউইয়র্কের লাগডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে নন্দিত কণ্ঠশিল্পী ব্লাক ডায়মন্ড বেবী নাজনীনের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুলাই শনিবার রাত নয়টায় শুরু হয় এই সঙ্গীতানুষ্ঠান। শোটাইম মিউজিকের ব্যানারে গানের অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রোতা সমবেত হয়।বেবী নাজনীনের কন্ঠে শুরু হয় একের পর এক বাংলা মৌলিক গান। সূরের মূর্চনায় গানের ভূবনে হারিয়ে যায় দর্শকরা। কান তুলে শুনতে থাকেন চিরচেনা গান কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি।

প্রতিটি গানের পরই মূর্হুর মুহ করতালির মাধ্যমে শিল্পী বেবী নাজনীনকে দর্শকরা অভিবাদন জানান।বাংলা গানের পাশাপাশি গজল ও কাওয়ালি গানও পরিবেশন করেন বেবী নাজনীন। এ সময় দর্শকা হা করে তাকিয়ে থাকেন তার দিকে। অবিশ্বাস্য সূরের গান গুলো শুনে দর্শকরা মাতোয়ারা হয়ে যান। গানের সেই ক্ষনে শ্রোতারা হারিয়ে যান তাদের নিজস্ব ভূবনে।

একক সঙ্গীত সন্ধ্যা আয়োজনকারী প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান বলেন, দর্শকদের প্রিয় গান এবং প্রিয় কন্ঠশিল্পীর গান শোনাতে শোটাইমের এই অন্যন্য আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দৃঢ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন