ইসরায়েলের বিরুদ্ধে ‘তীব্র ও ধ্বংসাত্মক’ হামলা চালাতে যাচ্ছে ইরান—এমনটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। গণমাধ্যমটির দাবি, এই প্রতিশোধমূলক হামলা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে পারে। খবর আল-জাজিরার
ইরানি টেলিভিশনের এক ব্রেকিং প্রতিবেদনে বলা হয়েছে, “ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের সামরিক প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে। হামলা যেকোনো সময় শুরু হতে পারে।”
ইরানের এই ঘোষণা সামনে আসতেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। তেহরান এর আগে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছিল, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার জবাব তারা দেবেই। এখন মনে করা হচ্ছে, সেই প্রতিশোধমূলক পদক্ষেপেরই সময় ঘনিয়ে এসেছে।
ইতোমধ্যে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রেখেছে বলে জানা গেছে। টেল আভিভে উচ্চ সতর্কতা জারি রয়েছে এবং আকাশসীমা নজরদারিতে রাখা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সংঘাত কেবল ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন