শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

শিরোনাম

মিশিগানে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন সাকিব আল হাসান

সোমবার, জুলাই ১৪, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে যান। তাঁর আগমনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সাকিব ভক্তরা তাঁকে একনজর দেখতে ভিড় জমান এবং কাটান এক স্মরণীয় সন্ধ্যা।

গত সোমবার (৭ জুলাই) স্থানীয় ব্যাঙ্কুইট হলে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করে ‘মিশিগান টাইগার্স’। অনুষ্ঠানে সাকিব আল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের আফসার হোসেন, কোচ সাঈদ আহমেদ, মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তায়িফ আহমেদ, গ্লোবাল স্পোর্টসের প্রেসিডেন্ট শহীদ আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানে সাকিব বলেন, ‘মিশিগানে এসে আমি দারুণ খুশি। এবার যদি মাঠে খেলার সুযোগ না হয়, তবে আগামী বছর অবশ্যই মিশিগানে খেলতে চাই।’ তিনি উপস্থিত ভক্তদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

অনুষ্ঠানে ভক্তরা সাকিবের সঙ্গে ছবি তোলেন, কথা বলেন এবং ব্যাট, বল ও জার্সিতে তাঁর অটোগ্রাফ নেন। অনেকেই জানান, সাকিবের মতো বিশ্বমানের একজন অলরাউন্ডারের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পাওয়া তাঁদের জীবনের এক বিরল প্রাপ্তি। তাঁরা মিশিগান টাইগার্স কর্তৃপক্ষকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন