বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনল মেক্সিকো

বুধবার, এপ্রিল ১৯, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: মার্কিন গণমাধ্যমে তথ্য ফাঁস হওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।

মার্কিন গণমাধ্যমে তথ্য ফাঁস হওয়ার পর মঙ্গলবার (১৭ এপ্রিল) মেক্সিকোর প্রেসিডেন্ট এই এ মন্তব্য করেন। এসময় তিনি জাতীয় নিরাপত্তা রক্ষায় মেক্সিকান সশস্ত্র বাহিনীর তথ্য আরও সুরক্ষিত করার ঘোষণা দেন।

লোপেজ ওব্রাডর বলেন, আমরা এখন থেকে নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সব তথ্য সুরক্ষিত করতে যাচ্ছি। কারণ আমরা পেন্টাগনের গুপ্তচরবৃত্তির শিকার হয়েছি।

এদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পেন্টাগনও। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, মেক্সিকোর সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ‘দৃঢ় সহযোগিতামূলক প্রতিরক্ষা অংশীদারত্ব’ রয়েছে এবং এসব সংস্থা ‘একে অপরের সার্বভৌমত্ব এবং নিজ নিজ বৈদেশিক নীতির এজেন্ডাকে সম্মান করে’ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন