মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় বন্দুক হামলা, নিহত ৪

সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

প্রিন্ট করুন
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্কে রবিবার (২৮ সেপ্টেম্বর) এক গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানায়, হামলাকারী গাড়ি চালিয়ে গির্জায় প্রবেশ করে। প্রথমে সেখানে আগুন ধরানো হয় এবং এরপর গুলি চালানো হয়। হামলার সময় প্রার্থনাসভায় শত শত মানুষ উপস্থিত ছিলেন। হামলাকারীকে পুলিশ গুলিতে হত্যা করেছে। নিহতের নাম থমাস জ্যাকব স্যানফোর্ড, বয়স ৪০ বছর। ঘটনাস্থল থেকে তিনটি বিস্ফোরক ডিভাইসও উদ্ধার করা হয়েছে। মিশিগান পুলিশের মুখপাত্র জানান, আগেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল। তবে তদন্তে দেখা গেছে, এগুলো ঝুঁকিপূর্ণ নয়। হামলার ঘটনার তদন্তে এফবিআই ও বোমা বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। গির্জা এক বিবৃতিতে জানিয়েছে, প্রার্থনাসভার সময় বন্দুকধারী গুলি চালিয়ে একাধিক ব্যক্তিকে আহত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ঘটনার বিষয়ে অবগত আছেন এবং এফবিআই বিষয়টি তদন্ত করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন