সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

সংবিধানে অন্তর্বর্তী সরকারের জায়গা নেই: ফরহাদ মজহার

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

প্রিন্ট করুন

রাজনৈতিক চিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই। তাই বর্তমান সরকারের অধীনে নির্বাচন সাংবিধান পরিপন্থি হবে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত ‘ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, সরকার একদিকে সংবিধান রক্ষার কথা বললেও বাস্তবে তা লঙ্ঘন করছে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করে এ সরকারের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্যের পরিবেশ তৈরি হয়নি। লুটেরা ও মাফিয়া শ্রেণিকে কেন্দ্র করে যে ঐকমত্য কমিশন গঠন করা হচ্ছে, তা গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে যায় না। জনগণ শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোনো নির্বাচন মেনে নেবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, কর্নেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক, প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদসহ বিভিন্ন রাজনৈতিক ও গবেষক ব্যক্তিত্ব। সভাপতিত্ব করেন সাবেক সচিব ও কূটনীতিক আব্দুল্লাহ আল মামুন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন