শ্রী বিপ্লব জলদাস:
জানতাম না একদিন এভাবে
সবকিছু বদলে যাবে,
বদলে যাবে কল্পনার সমস্ত রঙ।
ইদানিং মনের ভেতর কেমন জানি
উইপোকার বসবাস টের পাচ্ছি,
টের পাচ্ছি অদৃশ্য শূন্যতার ভাষা।
মানুষের উপরিভাগ ঠিকই প্রকাশ পায়
কিন্তু ভেতরটা কখনো দেখা যায় না।
তাই হৃদয়ের সব কথা প্রকাশ করা যায় না
কিছু কথা অন্তর চক্ষু দ্বারা উপলব্ধি করতে হয়।
দূর থেকে মনে হয় সূর্যটা খুবই ছোট
কিন্তু বাস্তবে তার প্রসার বিস্তীর্ণ।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন