নিউইয়র্ক: কাগজপত্রের জটিলতায় লাখো অভিবাসী স্বাস্থ্যসেবা পেতে সমস্যায় পড়তে হয়। তবে এবার সেই দূর্ভোগ লাগবে ‘কাভারেজ ফর অল’ নামক একটি বিল উত্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ।
জানা গেছে, এই বিলের ব্যয় ধরা হয়েছে ৩৪৫ মিলিয়ন ডলার। বিলটি সিটি কাউন্সিলে পাস হলে ১ লাখ ৫০ হাজার কাগজপত্রহীন ইমিগ্র্যান্টের হেলথ কাভারেজ নিশ্চিত হবে। তারা পাবেন কোয়ালিটি হেলথ কেয়ার।
এইদিকে প্রস্তাবিত এই বিলে সাথে রয়েছেন কাউন্সিল মেম্বার ফ্রানসিসকো মেশন এব্রু এবং লিন স্যুলম্যান। সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার। তারা এই বিলকে স্বাগত জানিয়েছেন।
সিটি কাউন্সিল হেলথ কমিটির চেয়ারম্যান বলেছেন, সবার জন্য স্বাস্থের এই বিল তৈরিতে আমি আনন্দিত। এতে ইমিগ্রেশন স্ট্যাটাসকে বাদ দেয়া হয়েছে। ফলে কাগজপত্রহীন লাখো ইমিগ্র্যান্ট স্বাস্থ্য সেবা পাবেন।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন