ভারতের কেন্দ্রীয় সরকার দেশটিতে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মনিষিদ্ধ করেছে। অভিযোগ রয়েছে, ওয়েব সিরিজে অতিরিক্ত যৌন ও অশালীন দৃশ্য প্রদর্শনের।ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আপত্তিকর ও অশ্লীল কনটেন্ট প্রচারের দায়ে পাঁচটি অ্যাপের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলো হলো কোয়েল প্লেপ্রো, মুড এক্স ভিআইপি, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু।
সরকারের দাবি, এর আগে একাধিকবার এসব প্ল্যাটফর্মকে সতর্ক করা হয়েছিল।
সতর্কবার্তা উপেক্ষা করায় এবার কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন ভারত থেকে এই অ্যাপগুলো আর ব্যবহার করা যাবে না।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার। তখন শুধু প্ল্যাটফর্ম নয়, সংশ্লিষ্ট ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধের নির্দেশও দেয়া হয়েছিল।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন