শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

অসামঞ্জস্যপূর্ণ ভ্রমণ বিধিনিষেধে নাখোশ যুক্তরাজ্যের কয়েকটি এয়ারলাইন্স

মঙ্গলবার, ডিসেম্বর ১৪, ২০২১

প্রিন্ট করুন
airlines of UK

চলমান ডেস্ক: ওমিক্রন সংক্রমনের প্রেক্ষিতে এলোমেলো ও অসামঞ্জস্যপূর্ণ ভ্রমণ বিধিনিষেধ আরোপ করায় যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে দেশটির কয়েকটি এয়ারলাইন্স। তারা এ পরিবহন শিল্পের ক্ষত প্রতিরোধে আরো রাষ্ট্রীয় সাহায্যের দাবি জানিয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিক ও আইরিশ পরিবহন রায়ানএয়ার এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘আমরা ওমিক্রনের প্রভাব রোধ করার জন্য পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা স্বীকার করি, তবে ভ্রমণের ক্ষেত্রে এক ধরণের অসামঞ্জস্যপূর্ণ বিধিনিষেধ প্রবর্তন করা হয়েছে।’

বৃটেন গত সপ্তাহে ওমিক্রন সংক্রমণ প্রতিরোধ করার প্রচেষ্টায় নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

এ দিকে, প্রধানমন্ত্রী জনসন রোববার (১২ ডিসেম্বর) ওমিক্রন সংক্রমনের বিষয়ে সতর্ক করেছেন ও ডিসেম্বর মাসে মধ্যে ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার টিকা দেয়ার পদক্ষেপ নিয়েছেন।

এয়ারলাইন্সগুলো পরিস্থিতি মোকাবেলায় জনসনের সাথে আলোচনার দাবি জানিয়েছে ও বড়দিনের আগে সম্পূর্ণ টিকা গ্রহণকারী যাত্রীদেরকে জরুরি পরীক্ষা ব্যবস্থা পরিহার করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রস্থানের আগে ও আগমনের পর করোনা সনাক্তকরণ পরীক্ষা সুরক্ষায় খুব কম ভূমিকা রাখে। তাই, অপ্রয়োজনীয় এ পরীক্ষা পরিবারগুলোর বড়দিন উদযাপন ও ব্যবসায়  ব্যাহত করছে। পাশাপাশি যুক্তরাজ্যের ভ্রমণ শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন