চলমান ডেস্ক: অভিনেতা ব্রুস উইলিস, হলিউডে দাপটের সাথে অভিনয় করতেন। একের পর এক ছবিতে তার অনবদ্য অভিনয় দর্শকদের মন কেড়েছিল। এখনো অনেকটা পথ চলার ছিল বাকি, এখনো অনেকটা সফর গড়েই পারতেন তিনি ভক্তদের জন্য। কিন্তু সবটা থেকে অনিচ্ছার পরও সরে দাঁড়াতে হল। শেষ হল ব্রুস উইলিসের অভিনয় ক্যারিয়ার। আর অন্তরায় হয়ে দাঁড়াল শরীর। বয়স ৬৭, অ্যাফাসিয়া রোগে আক্রান্ত এ অভিনেতা।
বুধবার (৩০ মার্চ) পরিবারের তরফ থেকে এ সংসাবদ সামনে আনতেই তা রাতারাতি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
তার পরিবারের বিবৃতি অনুসারে, ব্রুস উইলিস অ্যাফাসিয়া রোগে আক্রান্ত। শরীরের নানা জটিলতা সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে তিনি অভিনয় ছাড়তে বাধ্য হলেন। এটা নিঃসন্দেহে একটা কঠিন সময়। এ সময় আপনাদের সবার ভালবাসা কাম্য, ব্রুসের জীবনে তার অনুরাগীদের ভুমিকা কতটা, সেটা সবার জানা, আর সেই সূত্রেই এ সংবাদ সবাইকে জানানোর সিদ্ধান্ত নেয়া।’
সংবাদ পাওয়া মাত্রই এ পোস্ট হয়ে ওঠে ভাইরাল। দ্রুত আরোগ্যের কথা উল্লেখ করে ভরে ওঠে কমেন্ট বক্স।
এ রোগে আক্রান্ত ব্যক্তির কথা বলতে সমস্যা দেখা দেয়। শরীরে আরো নানা জটিলকা থাকে, পাশাপাশি শব্দ উচ্চারণ, স্পষ্ট করে সংলাপ বলা কোনোটি তিনি বর্তমানে করতে পারবেন না। আর সেই কথা ভেবেই অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া। অভিনয় ক্যারিয়ারে একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন তিনি, যে তালিকাতে রয়েছে, ডায় হার্ট, পাল্প ফিকশন, দ্য সিক্সথ সেন্স প্রভৃতি।
জনপ্রিয় টিভি সিরিজ মুনলাইটনিং-এও অভিনয় করে সবার নজর কেড়েছিলেন তিনি। ২০টিরও পেশি পুরস্কার তার ঝুলিতে। বর্তমানে তিনি চিকিৎসারত। ভক্তদের প্রার্থনায় ভরছে কমেন্টবক্স।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন