সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সহযোগী গ্রেপ্তার

বুধবার, নভেম্বর ২৩, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সহযোগী জঙ্গি সদস্য মেহেদী হাসান অমি ওরফে রাফিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সূত্র বলছে, মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে সিটিটিসি ইউনিট। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন গ্রেফতার মেহেদী।তিনি জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তার বাড়ি সিলেটে আম্বরখানাতে।

এর আগে আদালত পাড়া থেকে পুলিশের ওপর পিপার স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আদালতে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগ।

এছাড়া পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সারাদেশে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলাও করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর ও ডিএমপি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন