শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড়ে সম্মত দাতারা

শনিবার, ডিসেম্বর ১১, ২০২১

প্রিন্ট করুন
20200622161157 min

চলমান ডেস্ক: বিশ্ব ব্যাংক শুক্রবার (১০ ডিসেম্বর) জানিয়েছে, আন্তর্জাতিক দাতারা আফগানিস্তানকে সহায়তায় ২৮ কোটি ডলার ছাড় করার ব্যাপারে সম্মত হয়েছে। এ শীত মৌসুমে দেশটির অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে- বার বার এমন সতর্ক বার্তা দেয়ার পর এ অর্থ ছাড়ের অনুমোদন দেয়া হলো। খবর এএফপির।

বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তান রিকনস্ট্রাকশন বট্রাস্ট ফান্ডের (এআরটিএফ) এ অর্থ এই সংকটপূর্ণ সময়ে আফগানিস্তানের জনগণের মানবিক সহায়তায় ব্যয় করা হবে। এসব অর্থ ইউনিসেফ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দেয়া হবে। এ দুই আন্তর্জাতিক সংস্থার আফগানিস্তানে কার্যক্রম রয়েছে ও তাদের লজিস্টিক ক্যাপাসিটি রয়েছে। তারা আফগান জনগণকে সরাসরি স্বাস্থ্য ও পুষ্টি সেবা সরবরাহে তাদের বিদ্যমান বিভিন্ন কর্মসূচির আর্থিক ঘাটতি পূরণে এ অর্থ কাজে লাগাবে।

এ মাসের গোড়ার দিকে বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ পুন:সংস্কার প্রচেষ্টার উদ্দেশ্যে এ তহবিল রি-ডাইরেক্ট করার প্রস্তাব দেয়।

জাতিসংঘ বার বার সতর্ক করে দেয় যে, আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের একেবারে কিনারায় রয়েছে।

আফগানিস্তানের প্রায় দুই কোটি ২০ লাখ মানুষ এ শীত মৌসুমে চরম খাদ্য ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। আর এ সংখ্যা দেশটির মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন