সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

আফগানিস্তানের সংকট নিয়ে বিশ্বের ‘নিরবতার’ প্রতিবাদে নারীরা

বুধবার, অক্টোবর ২৭, ২০২১

প্রিন্ট করুন
afganistan 1 1

কাবুল, আফগানিস্তান: আফগানিস্তানের সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার প্রতিবাদে মঙ্গলবার (২৬ অক্টোবর) কাবুলের নারী আন্দোলনকর্মীরা ‘বিশ্ব কেন নীরবে আমাদের মরতে দেখছে?’-লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেছে। খবর এএফপির।

নারী আন্দোলন কর্মীরা তালেবানদের রোষের ঝুঁকি উপেক্ষা করে তাদের ‘শিক্ষার অধিকার’ ও ‘কাজের অধিকার’ নিশ্চিত করার দাবি সম্বলিত ব্যানার তুলে ধরে। তালেবানরা আগস্ট মাসে ক্ষমতায় আসার পর থেকে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে দিয়েছে। তালেবানরা নারীদের এ বিক্ষোভ প্রদর্শনকালে প্রেসকে বাধা দেয়।

আফগানিস্তানের নারী আন্দোলন কর্মীদের অন্যতম সংগঠক ওয়াহিদা আমিরি এএফপিকে বলেন, ‘আমরা আমাদের শিক্ষা ও কাজ করার অধিকারের প্রতি সমর্থন দেয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আজ সবকিছু থেকে বঞ্চিত।’

আফগানিস্তানের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তাদের বিক্ষোভ প্রথমে আফগানিস্তানে জাতিসংঘ মিশনের (ইউএনএএমএ)  কাছে প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা ‘গ্রীন জোন’ যেখানে বেশ কয়েকটি পশ্চিমা দূতাবাসের ভবন অবস্থিত, সেখানে সরিয়ে নেওয়া হয়। তালেবানরা দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর বেশিরভাগ বিদেশী মিশন দেশটি ছেড়ে গেছে।

এএফপির এক সাংবাদিক দেখেছেন যে, এ সময় সশস্ত্র তালেবান রক্ষীরা সাংবাদিকদের সরিয়ে দেয় এবং প্রতিবাদের চিত্রগ্রহণে রত থাকা একজন স্থানীয় প্রতিবেদকের মোবাইল ফোন নিয়ে য়ায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন