চলমান ডেস্ক: আফগানিস্তানে পৃথক দুইটি হামলার ঘটনায় পাঁচজন মারা গেছেন। রাজধানী কাবুলের প্রায় ৯০ কিলোমিটার পূর্ব দিকে লগমান প্রদেশের সরিখাকান এলাকায় এক বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র হাকেল জান আজম সিনহুয়াকে এ তথ্য জানিয়েছেন।
হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ হামলার বিষয়ে তদন্ত করছে।
সূত্র জানায়, ব্যক্তিগত শত্রুতার কারণে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্য দিকে, দেশটির উত্তরাঞ্চলীয় বগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির উপকণ্ঠে স্থানীয় সিমেন্ট কারখানার এক প্রকৌশলীকে গুলি করে হত্যা করা হয়েছে।
গত বছরের মধ্য-আগস্টে তালেবান গ্রুপ আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি সাধারণভাবে শান্ত থাকলেও অর্থনৈতিক অবস্থার অনেক অবনতি ঘটায় বেকারত্বের ও দারিদ্রতার হার বেড়ে যাওয়ায় সেখানে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন