চলমান ডেস্ক: আফগানিস্তানের আসন্ন মানবিক সংকট মোকাবেলায় চলতি ডিসেম্বর মাসে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্র মন্ত্রীদের শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রস্তাব করেছে পাকিস্তান।
পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কোরেইশি এ কথা জানান।
জাতিসংঘ বার বার সতর্ক করে বলেছে, ‘বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের কিনারে রয়েছে আফগানিস্তান।’
কোরেইশি বলেন, ‘আমাদের আফগান ভাইদের সাহায্যের জন্য ওআইসিকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’
এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আফগান জনগণের মানবিক চাহিদা মেটাতে আমাদের সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে।’
বর্তমানে ৫৭ সদস্য বিশিষ্ট ওআইসির নেতৃত্বে রয়েছে সৌদি আরব। সৌদি আরবের অনুরোধের পর পাকিস্তান এ প্রস্তাব করে।
উল্লেখ্য, তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান প্রচন্ড আর্থিক সংকটে পড়ে। দেশটির অর্ধেকেরও বেশি অংশ মারাত্মক খাদ্য সংকট মোকাবেলা করছে।
সিএনএমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন