সিএন প্রতিবেদন: ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফেে গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে একজনের মৃত্যু বাংলাদেশের হাসপাতালে হলেও আরেকজনের মরদেহ এখনও ভারতের হাসপাতালে রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লিটন ও মো. মিল্লাত হোসেন । গুলিবিদ্ধ হয়ে মো. আফছার নামের আরও একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত লিটন পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার গাছি মিয়ার ছেলে। আর মিল্লাত একই এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার তাদের প্রতিবেশী মৃত এয়ার আহম্মদের ছেলে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন