শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

আবারো শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেন

শুক্রবার, মার্চ ৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুদ্ধবিরতিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আবারও আলোচনায় বসেছে রাশিয়া ও  ইউক্রেনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৩ মার্চ) দ্বিতীয় দফায় ইউক্রেন সীমান্তের অজ্ঞাত একটি স্থানে এ আলোচনায় বসেন তারা।

আলোচ্যসূচির মূল বিষয়গুলো হলো, অবিলম্বে যুদ্ধবিরতি এবং ধ্বংসপ্রাপ্ত বা ক্রমাগত গোলাগুলি চলা গ্রাম বা শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর।

ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইট বার্তায় বলেন, রাশিয়ান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযানের পঞ্চম দিনে যুদ্ধবিরতির লক্ষ্যে শান্তি আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধিদল।ইউক্রেন-বেলারুশ সীমান্তে বেলারুশের গোমেল এলাকায় ওই বৈঠক হয়। প্রথম দফার ওই বৈঠকে কোনো সমাধান আসে নি। 

প্রসঙ্গত, রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে বৃহস্পতিবার (৩ মার্চ) অষ্টম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। এই যুদ্ধে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন