সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

আমরা দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য বদ্ধপরিকর

রবিবার, এপ্রিল ২৪, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাংসদ গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘মানবিক কারণে বিশ্বের বিবেকের কাছে আবেদন জানাই, রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যেতে দিন, তাদের মর্যাদা ও সম্মানের সাথে পুনর্বাসনের অনুমতি দেয়ার জন্য বিশ্বের কাছে অনুরোধ জানাচ্ছি।’

শনিবার (২৩ এপ্রিল) কূটনৈতিক ও রাজনৈতিক নেতাদেতর সম্মানে আয়োজিত দেয়া ও ইফতার মাহফিলে তিনি এ আহবান জানান।

জিএম কাদের আরো বলেন, ‘বাংলাদেশ জাতি হিসেবে সবার সাথে বন্ধুত্ব চায়, কারো সাথে শত্রুতা চায় না। বর্তমানে বাংলাদেশে ১ দশমিক ১ মিলিয়নেরও বেশি মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের নীতি ও আদর্শ অনুসরণ করে জাতীয় পার্টি সব সময়ই একটি ভিন্ন ধারার রাজনীতি চর্চা করে আসছে। আমরা কখনই কোন নেতিবাচক রাজনীতি করিনি ও এখনো করছি না। বর্তমানে আমরা দেশের প্রধান বিরোধী দল। আমরা ক্ষমতায় থাকার সময় ও বর্তমানে সব সময়ই দেশ ও জাতির স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছি।’

আমরা দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য বদ্ধপরিকর। তাই গণতন্ত্রের প্রবেশদ্বার নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছ, সুন্দর ও মসৃণ করার জন্য সব সময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চেয়ে ভাল শাসন ব্যবস্থা আর কোথাও নেই। আমরা চাই গণতন্ত্রের সৌন্দর্য যেন দেশের প্রত্যেকটি নাগরিক উপভোগ করতে পারে। সেই লক্ষ্যেই আমরা রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছি বলে মন্তব্য করেন জাপার চেয়ারম্যান।

অনুষ্ঠানে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, জার্মান রাষ্ট্রদূত আখিম টোসার, অস্ট্রেলীয়ান হাই কমিশনার জেরমি ব্রুয়ার, যুক্তরাজ্যের ডিফেন্স এটাসে লেফটেন্যান্ট কর্ণেল হিলটন, ভারতের ডিফেন্স এটাসে আতুল আম্বোহোত্রী, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবী, নেপালের চাজ দ্য অ্যাফেয়ার্স কুমার রায়, পাকিস্তান ডেপুটি হাইকমিশনার কামার খোতকার, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও  কানাডার প্রতিনিধিসহ বেশ কয়েকটি দেশের দুতাবাসের প্রতিনিধি অংশ নেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান অংশ নেন।

জাতীয় পাটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, হাবিবুর রহমান, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল  ইসলাম চৌধুরী, এটিইউ তাজ রহমান, মো. মসিউর রহমান রাঙ্গা, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, আব্দুর রশীদ সরকার, শামীম হায়দার পাটোয়ারী, মাসুদ উদ্দিন চৌধুরী, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. মিজানুর রহমান, সৈয়দ দিদার বখ্ত, নাজমা আখতার, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল, লিয়াকত হোসেন খোকা, নাছির ইউ মাহমুদ, মো. জহিরুল ইসলাম জহির, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, মোস্তফা আল মাহমুদ, আতিকুর রহমান আতিক, জাতীয় পার্টির উপদেষ্টামন্ডলীর সদস্য পনির রওশন আরা মান্নান, শেরীফা কাদের, পনির উদ্দিন আহমেদ, শরিফুল ইসলাম জিন্নাহ, রুস্তম আলী ফরাজী, নুরুল ইসলাম তালুকদার, আহসান আদেলুর রহমান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন