মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক কড়া হুঁশিয়ারি বার্তার মাধ্যমে বিশ্বজুড়ে আমেরিকানদের নিরাপত্তার বিষয়ে মার্কিন অবস্থান স্পষ্ট করেছেন। পেন্টাগন প্রধানের এই কঠোর বার্তাটি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের ভেরিফায়েড হ্যান্ডেল থেকে পোস্ট করেছে।
পিট হেগসেথ অত্যন্ত পরিষ্কার ভাষায় হুমকি দিয়ে বলেছেন যে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, যদি কেউ কোনো আমেরিকানকে হত্যা করে বা হুমকির মুখে ফেলে, তবে যুক্তরাষ্ট্র কোনো ক্ষমা বা দ্বিধা ছাড়াই তাদের খুঁজে বের করবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আমেরিকানদের ওপর আঘাতের পরিণতি হবে মৃত্যু।
সেন্টকমের পক্ষ থেকে শেয়ার করা সেই পোস্টের সাথে ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপও জুড়ে দেওয়া হয়েছে। সেখানে মার্কিন সামরিক বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহন ও স্থাপনার ওপর বোমা বর্ষণ ও ধ্বংসযজ্ঞের বেশ কিছু ‘আনক্লাসিফাইড’ বা প্রকাশযোগ্য দৃশ্য দেখানো হয়েছে। মূলত নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমেই এই চরম সতর্কবার্তাটি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন