শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

আমেরিকায় গণতান্ত্রিক সন্মেলনে আমন্ত্রণ না পাওয়া প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই

সোমবার, ডিসেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
bnp 1

চট্টগ্রাম: ৬ ডিসেম্বর জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন উল্লেখ করে চট্টগ্রাম সিটি বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন বলেছেন, ‘১৯৯০ সালের এ দিনে দীর্ঘ নয় বছরের রক্তস্নাত আন্দোলনের পর পতন ঘটেছিল স্বৈরচার এরশাদের। এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করেছিল। ‘৯০ এর ৬ ডিসেম্বর ছাত্রজনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। আজ সে দিনের পরাজিত শক্তি ও তার দোসররা সেই আন্দোলনের কিংবদন্তিসম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘ দিন অন্যায়ভাবে কারারুদ্ধ রেখেছে। এখন তাকে জেল থেকে বের করে গৃহবন্দী রাখা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। কিন্তু সরকার তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা মানবতা বিরোধী অপরাধ ও অমানবিক। বর্তমানে পতিত স্বৈরচার এরশাদের চেয়ে নব্য স্বৈরচার অনেক বেশী ভয়ংকর হয়ে ওঠেছে।

সোমবার (৬ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম সিটির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে স্বৈরচার পতন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার আহবান জানান শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘নিরপেক্ষ ও নির্দলীয় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দেয়া হয়েছে। এ অগণতান্ত্রিক অপশক্তি সংবিধান বর্ণিত জনগণের মৌলিক অধিকার ক্রমাগতভাবে হরণ করে যাচ্ছে। আজকে আমেরিকার গণতান্ত্রিক দেশের সন্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ না পাওয়াই প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। তাই এ অপশক্তিকে প্রতিহত করে গণতন্ত্রকে স্থায়ী রুপ দিতে সবাইকে আজকের এ দিনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানাই।’

সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

চট্টগ্রাম মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সদস্য সচিব বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নসরুল কদির, চট্টগ্রাম সিটি বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা।

বক্তব্য দেন সিটি বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, অধিকার ফোরামের যুগ্ম আহবায়ক এম মঞ্জুর উদ্দীন চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, সালাউদ্দীন আলী, কাজী মাহবুব আলম, অহিদুল ইসলাম সিকদার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আসাদুর রহমান টিপু, সৌরভ প্রিয় পাল, ফোরামের সদস্য আয়শা আকতার সানজি, জোহরা বেগম, মেহেদী হাসান ইমাম, ফোরামের প্রচার ও প্রকাশনার দায়ীত্বপ্রাপ্ত মঈন উদ্দীন খান রাজীব, মাহবুব খালেদ, আহমেদুল ইসলাম সাদ, কাইউমুর রশীদ বাবু, ইমরান হোসেন, ফজলুল করিম, মাহফুজুর রহমান, আশিকুর রহমান, মো. নেজাম উদ্দীন, নিজাম উদ্দীন প্রমূখ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন