চলমান ডেস্ক: আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে আফিমের সাথে কোকেন সেবন করে গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ জন। স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
হাসপাতালে ভর্তি লোকদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর ও তাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে। মৃত ও চিকিৎসাধীন লোকদের বয়স ২১-৫৮ বছর।
বুয়েনস আয়ার্স থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে দরিদ্র এলাকা লোমা হারমোসা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে তারা এ ভেজাল কোকেন সংগ্রহ করে।
বেশিরভাগই এ কোকেনের বিক্রয় কেন্দ্রের কাছে মারা যায়, ১২ জন বাড়ীতে ও দুইজন পথেই মারা যায়। এ দুইজন হার্ট অ্যাটাকের কারণে মারা যান, তাদের হাসপাতালে নেয়া সম্ভব হয়নি।
প্রাদেশিক সরকারের সর্বশেষ হিসাবে বলা হয়, ‘শুক্রবার (৪ ফেব্রয়ারি) ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু পরে আরো কোকেন গ্রহণ করায় তাদের ফের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রী নিকোলাস ক্রেপলক বলেছেন, ‘আরো বেশী লোক কোকেন সেবন করেছে, ২০০ বেশী লোক এটি খাওয়ার পরে চিকিৎসা সহায়তা চেয়েছিল।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন