রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

সবুজ দাগ হওয়া আলু খাওয়া যায়?

শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩

প্রিন্ট করুন
আলু

চলমান ডেস্ক: আলু—কম বেশি আমাদের সকলেই খেয়ে থাকি। অনেক সময় বাজারে কিনতে গিয়ে চোখে পড়ে আলুতে সবুজ দাগ পড়ে আছে। আর এই সবুজ দাগ পড়া আলু নিয়ে কেউ হয়তো তেমন ভাবে না। কারণ অনেক সবুজ সবজি আমরা খেয়ে থাকি। মূলত আলুর গায়ে রোদ পড়লে এমন হয়। তবে এই না জানা বা না ভাবার কারণে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি। এ ধরনের আলু খাওয়া নিরাপদ কিনা তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যাপিটাল পয়জন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সবুজ দাগ পড়া আলু খাওয়া নিরাপদ নয়। এতে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে।

আলুতে সবুজ দাগ থাকলে তা খাওয়া উচিত নয়

সূর্যালোক ও উষ্ণতার কারণে আলুর গায়ে সবুজ দাগ সৃষ্টি হয়। যা মূলত উচ্চমাত্রার বিষাক্ত উপাদান সোলানিন। এই বিষ থেকে শরীর খারাপ হতেই পারে। তাই আলুতে সবুজ দাগ দেখা দিলে না খাওয়াই ভালো।

উচ্চ মাত্রার সোলানিন আলুতে তেতো স্বাদ সৃষ্টি করে। বেশি মাত্রায় সবুজ আলু খেলে সোলানিনের বিষক্রিয়ায় বমিভাব, ডায়রিয়া, মাথাব্যথা ও স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে। অল্প পরিমাণে সবুজ আলু খেলে এসব পার্শ্বপ্রতিক্রিয়া নাও হতে পারে।

তবে সবুজ দাগ থাকলে আলু ফেলে দিতে হবে, তা কিন্তু নয়। অল্প পরিমাণ সবুজ দাগ থাকলে ভয় পাওয়ার কিছু নেই। পুরো আলুটাই ফেলে দিতে হবে না। শুধু সবুজ অংশটা কেটে ফেলে দিয়ে বাকি অংশটা খাওয়া যাবে।

ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার জানিয়েছে, আলু সবুজ হোক বা না হোক- খোসা ফেলে দিয়ে খাওয়াই নিরাপদ, কারণ খোসায় সোলানিন বেশি থাকে।

একটা খারাপ আলু হতে পারে অসুস্থতার কারণ

আলুর খোসায় সোলানিনের মাত্রা বেশি থাকে এবং আলুতে থাকা সবুজ দাগ কেটে ফেললেও সমস্যা পুরোপুরি সমাধান হয় না। ২০০৫ সালে ‘রেগুলেটরি টক্সিকোলজি অ্যান্ড ফার্মাকোলজি’ জার্নালে প্রকাশিত একটি ‘কেস স্টাডি’তে দেখা গেছে, খোসা ছাড়ালে ৩০ শতাংশ পর্যন্ত বিষ হ্রাস পায়। তবে বাকিটা আলুতে রয়ে যায়।

কতটা সোলানিন গ্রহণ করলে মানুষ অসুস্থ হতে পারে সে বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত নন। তবে ‘কেস স্টাডি’তে দেখা গেছে, দেহের প্রতিগ্রাম ওজনকে দুর্বল করতে ০.৬ মি.লি. গ্রাম সোলানিন যথেষ্ট।

প্রতিবেদনে আরও জানানো হয়, বাড়তি ২০ মি.লি. গ্রাম সোলানিন যুক্ত ১৬ আউন্স আলু গ্রহণ করলে প্রতি ৩.৫ আউন্স (১০০ গ্রাম) দেশের ১১০ পাউন্ডকে অসুস্থ করে ফেলে।

দুর্বল ও শিশুদের সবুজ দাগযুক্ত আলু খাওয়া থেকে বিরত রাখতে হবে। কারণ যাদের দেহের ভর কম। ফলে সোলানিনের বিষক্রিয়া হওয়ার ঝুঁকি বেশি বলে মনে করে, ‘মিশিগান স্টেট ইউনিভার্সিটি’।

সোলেনিনের বিষক্রিয়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

ইতোমধ্যে খোসা যুক্ত বা ছাড়া অবস্থায় সবুজ দাগযুক্ত আলু খাওয়া হয়ে গেলে তার বিষক্রিয়ায় লক্ষণগুলোর দিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

‘মেডিকেল নিউজ টুডে’ অনুযায়ী, সোলানিনের বিষক্রিয়ার লক্ষণগুলো হল- জ্বর, মাথাব্যথা, পেটেব্যথা, ডায়রিয়া, দেহের তাপমাত্রা কমা, বমিভাব, ধীর হৃদগতি এবং ধীর শ্বাসক্রিয়া। এমন লক্ষণ দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মৃদু লক্ষণ ২৪ ঘণ্টার মধ্যে সমাধান হয়ে যায়। তবে মাত্রা বৃদ্ধি পেলে তা পক্ষাঘাত, খিঁচুনি, শ্বাসকষ্ট, কোমা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

সঠিক উপায়ে সংরক্ষণ

‘হেল্থ লাইন ডটকম’য়ের মতে- আলুতে কোনো প্রকার আঘাত লাগা, অতিরিক্ত আলো ও উচ্চ তাপমাত্রা আলুতে বিষক্রিয়া বাড়াতে পারে।

তাই আলু ঠাণ্ডা, অন্ধকার স্থানে মাটিতে ছড়িয়ে রাখা ভালো। এতে সোলানিন বৃদ্ধির ঝুঁকি হ্রাস পায়।

আলু অস্বচ্ছ বস্তা বা প্লাস্টিকে রাখা ভালো যেন বাড়তি আলো সংবেদন বাড়াতে না পারে।

আর বাজার থেকে আলু কেনার আগে তা ভালো মতো দেখে নেওয়া দরকার। যেন এতে কোনো সবুজ দাগ না থাকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন