নিউজ ডেস্ক: নেতানিয়াহু মনে করেন, খামেনিকে হত্যার মধ্য দিয়ে গত সপ্তাহে ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ বাড়বে না; তার ইতি ঘটবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা নাকচ করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এবিসি নিউজকে সোমবার দেওয়া সাক্ষাৎকারে তিনি আয়াতুল্লাহর বিষয়ে দেশটির অবস্থান তুলে ধরেন। নেতানিয়াহু মনে করেন, খামেনিকে হত্যার মধ্য দিয়ে গত সপ্তাহে ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ বাড়বে না; তার ইতি ঘটবে।
সংঘাত বৃদ্ধির শঙ্কায় অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা ঠেকিয়ে দেন বলে খবর প্রকাশ করে এবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যম।
এ বিষয়ে এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন করেসপনডেন্ট জোনাথন কার্ল নেতানিয়াহুর কাছে জানতে চান। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘এটি সংঘাত বাড়াবে না। এটি সংঘাতের ইতি টানবে।’
তিনি বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা অর্ধশতাব্দী ধরে সংঘাত ছড়িয়েছে। তারা মধ্যপ্রাচ্যের সবাইকে সন্ত্রস্ত করেছে। ইরানের বিরুদ্ধে সৌদি আরবের আরামকো তেল ক্ষেত্রে হামলার অভিযোগ করেন নেতানিয়াহু।
তার ভাষ্য, ইসলামি প্রজাতন্ত্রটি সর্বত্র সন্ত্রাস, ধ্বংসযজ্ঞের পাশাপাশি নাশকতা করছে। নেতানিয়াহু বলেন, “ইরান ‘অনন্ত যুদ্ধ’ চায় এবং তারা আমাদের পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। ইসরায়েল আসলে এটি প্রতিহত করে এ আগ্রাসনের অবসান ঘটাচ্ছে এবং আমরা এটি করতে পারব কেবল অশুভ শক্তিকে প্রতিহত করে।’
ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু বানাতে চায় কি না, সে বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল তাই করছে, যা করা দরকার। আমি বিস্তারিত বলতে চাইছি না, তবে আমরা তাদের শীর্ষ বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু বানিয়েছি। এটি মূলত হিটলারের পারমাণবিক দল।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন