চলমান ডেস্ক: ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের বন্দরনগরী কালাইয়ের কাছের বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় এই ঘটনা ঘটে৷
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ডুবে যাওয়া নৌকা থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।
ইংলিশ চ্যানেলে একসঙ্গে এত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘আতঙ্কিত’ বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মানবপাচার বন্ধ করতে যুক্তরাজ্য চেষ্টার কোনো কমতি রাখবে না।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন