শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ইংল্যান্ডে অভিবাসন প্রত্যাশী ২৮ হাজারেরও বেশি লোকের প্রবেশ

মঙ্গলবার, জানুয়ারী ৪, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2 1

চলমান ডেস্ক: ফ্রান্স থেকে ব্রিটেনে প্রবেশের জন্যে অভিবাসন প্রত্যাশীরা গত বছর রেকর্ড তৈরি করেছে। ছোট ছোট নৌকায় করে ২৮ হাজারেরও বেশি লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। সরকারি তথ্যের ওপর ভিত্তি করে বার্তা সংস্থা পিএ মঙ্গলবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত বছর অন্তত ২৮ হাজার ৩৯৫ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। ২০২০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় তিনগুণ।

আবহাওয়া অনুকূল থাকায় নভেম্বরে সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে প্রবেশ করেছে। কেবলমাত্র গত ১১ নভেম্বর এক দিনে পাড়ি দিয়েছে এক হাজার ১৮৫ জন, যা স্মরণকালের রেকর্ড।

ইউরোপের মূল ভূখন্ড থেকে অধিক সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ইংল্যান্ডে প্রবেশ নিয়ে রাজনৈতিক সংকটে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া এ নিয়ে ফ্রান্সের সাথেও ইংল্যান্ডের টানাপোড়েন চলছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন