চলমান ডেস্ক: ইংল্যান্ডে শুক্রবার (১২ নভেম্বর) নতুন করে ৪০ হাজার ৩৭৫ জন করোনা ভাইরোসে আক্রান্ত হয়েছেন ও ১৪৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট এক লাখ ৪২ হাজার ৬৭৮ জনে দাঁড়াল। সরকারি সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।
করোনা পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে যারা মারা গেছেন কেবলমাত্র তাদেরকেই এ মৃত্যু তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী বিগত সাত দিনে করোনা সংক্রমণের হার ছয় দশমিক পাঁচ ভাগ এবং মৃত্যু হার আট দশমিক নয় ভাগ অবনতি ঘটেছে।
যুক্তরাজ্যে বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে আট হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দেয়ার পর সর্বশেষ এ উপাত্ত প্রকাশ করা হল।
জনসন স্কাই নিউজকে বলেন, ‘ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ঝড়ো মেঘ ঘনিভূত হতে দেখা যাচ্ছে ও আমি মানুষকে একেবারে অকপটে বলব, আমরা এর আগেও এখানে এমন পরিস্থিতি দেখেছি। নতুন ঢেউ শুরু হলে কি ঘটে তা আমরা স্মরণ করি।’
জনসন বলেন, ‘এ ক্ষেত্রে আজ আমি বুস্টার ডোজ নেয়ার অপরিহার্যতার কথা বলছি। এ ডোজ আগের চেয়ে অনেক বেশি কার্যকর।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন