বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

ইউক্রেনকে ১’শ কিলার ড্রোন দেবে যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ১০০টি কিলার-ড্রোন দেবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) এই ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

এদিকে, বাইডেন প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলেছেন। হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, আমি মনে করি তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন