চলমান ডেস্ক: কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের অবস্থিত সব ইউক্রেনীয় বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ মার্চ) এক বিবৃতিতে দেশটির অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয় এ আদেশ জারি করে।
বিবৃতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউক্রেনীয় বন্দরগুলোতে সব ধরনের জাহাজ প্রবেশ কিংবা প্রস্থান সাময়িকভাবে বন্ধ থাকবে। এর আগে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পরই ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির বন্দরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত ঘোষণা করেছিল।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন