সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ইউক্রেনে টিভি টাওয়ারে নয়জনের মৃত্যু রুশ হামলায়

মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রিভন শহরের বাইরে একটি টিভি টাওয়ারে রাশিয়ার সেনাদের হামলায় নয় জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো নয়। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিতালি কোভাল অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘হামলায় নয় জনের মৃত্যু ও নয়জন আহত হয়েছে।’ আন্তোপিল গ্রামে হামলায় বিধ্বস্ত টাওয়ারের ধ্বংসস্তুপের নিচ থেকে আটকে পড়া লোকদের উদ্ধার কাজ চলছে।

কোভাল এক ব্রিফিংয়ে বলেন, ‘সোমবার (১৪ মার্চ) ভোরে ভবনটিতে দুইটিতে রকেট আঘাত হানে।’ ইন্টারফ্যাক্স ইউক্রেন বার্তা সংস্থা এ তথ্য জানায়।

তিনি অগ্নিনির্বাপক কর্মীদের ছিন ভিন্ন কংক্রিট ও ইটের দেয়ালের অংশ সরাতে ও একটি স্ট্রেচার বহন করার ছবি পোস্ট করেছেন।

পোল্যান্ডের সীমান্ত শহর লিভিউ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে এ হামলা চালানো হয়। এটি ইউক্রেনীয়দের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটি ট্রানজিট পয়েন্ট।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন