মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

ইউক্রেনে ট্যাংক সরবরাহ: বাইডেনকে একহাত নিলেন ট্রাম্প

শুক্রবার, জানুয়ারী ২৭, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ট্যাংক সরবরাহের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক হাতে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে এই ট্যাংক সরবরাহকে পারমাণবিক যুদ্ধের উস্কানি হিসেবে চিহ্নিত করেন সাবেক এই প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকানোর এই প্রচেষ্টা ‘উন্মত্ত যুদ্ধ’ ছাড়া কিছুই নয়। ‘আব্রামস এম-১ ট্যাংক পাঠানো একটি উস্কানি যা পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।’

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটে ট্রাম্প লেখেন, ‘প্রথমে ট্যাংক, তারপর পারমাণবিক বোমা। এই উন্মত্ত যুদ্ধ এখনই শেষ হোক। এটা করা খুবই সহজ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান যুদ্ধে রাশিয়াকে মোকাবেলায় ট্যাংকের জন্য পশ্চিমা মিত্রদের কাছে বারবার আবেদন করেছেন। তবে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে মতপার্থক্য রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা ইউক্রেনকে ৩১টি অ্যাব্রাম ট্যাংক দেবে। এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে ট্যাংক দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে রাশিয়া।

ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, এটি রাশিয়ার বিরুদ্ধে আরেকটি স্পষ্ট উস্কানি হিসেবে দেখা হবে।

এর আগে, সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন