শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ প্রধান ও তুরস্কের প্রেসিডেন্টের অঙ্গীকার

মঙ্গলবার, এপ্রিল ২৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও বেসামরিক নাগরিকের দুর্ভোগ অবসানের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেনন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান

গুতেরেস সোমবার (২৫ এপ্রিল) তুরস্কের রাজধানী আঙ্কারায় এরদোগানের সাথে বৈঠক করেছেন। এ সময় গুতেরেস ইউক্রেনে সংঘাত বন্ধে তুরস্কের চলমান কূটনৈতিক প্রচেষ্টায় তার সমর্থন ব্যক্ত করেন।

গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক নিউইয়র্কে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘গুতেরেস ও প্রেসিডেন্ট এরদোগানের অভিন্ন লক্ষ্য যত শিগগির সম্ভব ইউক্রেন যুদ্ধের অবসান ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’

ফারহান হক বলেন, তারা চলমান উদ্যোগগুলো অনুসরণে যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন। এ ছাড়া উভয়ে জ্বালানি, খাদ্য ও আর্থিক খাতসহ আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন।

গুতেরেস আঙ্কারা থেকে মস্কো সফরে যাবেন। সেখানে তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানাবেন। এরপর বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তিনি ইউক্রেন সফরে যাবেন। সেখানে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবার সাথে বৈঠক করবেন। প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তাকে স্বাগত জানাবেন। এ ছাড়া গুতেরেস ইউক্রেনে জাতিসংঘের সংস্থাগুলোর স্টাফের সাথে মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়ে কথা বলবেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন