চলমান ডেস্ক: ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, হ্যাকাররা স্থানীয় সরকারি ওয়েবসাইটগুলিতে প্রবেশ করেছে মিথ্যা প্রতিবেদন ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিয়েভ মস্কোর সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এমন তথ্য ছড়িয়ে দিতে তৎপর ওই চক্রটি।
বৃহস্পতিবার (৩ মার্চ) একটি বার্তায় ইউক্রেনের স্টেট সার্ভিস অফ স্পেশাল কমিউনিকেশন এন্ড ইনফরমেশন প্রোটেকশন জানায়, “আঞ্চলিক কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকারের বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইট হাইজ্যাক করা হয়েছে এবং যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি সম্পর্কে গুজব ছড়াতে ব্যবহার করা হয়েছে। সংস্থাটি বলেছে “শত্রু” হ্যাকিংয়ের জন্য দায়ী। তবে এ বিষয়ে বিশদ বিবরণ দেয় নি কর্তৃপক্ষ।
এইদিকে রাশিয়া তার শত্রুদের পরাজিত করতে হ্যাকারদের ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেছে। তবে তথ্য অপারেশনে ক্রেমলিনের সাইবার গুপ্তচরদের ব্যবহার ব্যাপকভাবে নথিভুক্ত।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন