শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ইউরোপে বিরল রোগের প্রাদুর্ভাব; এবার আমেরিকায় শনাক্ত ‘মাঙ্কিপক্স’

বৃহস্পতিবার, মে ১৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: অতিমারি করোনা ভাইরাসের পরিসমাপ্তি ঘটার আগেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স।

বিরল রোগে আক্রান্ত প্রথম ব্যক্তির খোঁজ মিলল আমেরিকায়। ম্যাসাচুসেটসে বুধবার (১৮ মে) এক ব্যক্তি মাঙ্কিপক্সে সংক্রমিত বলে নিশ্চিত করা গেছে। সম্প্রতি কানাডা গিয়েছিলেন তিনি। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে তাই তৎপর হয়ে উঠেছে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ। ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন, তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে।  

আমেরিকার পাশাপাশি মাঙ্কিপক্স ঘিরে ইউরোপেও বাড়ছে উদ্বেগ। মাদ্রিদে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারি করেছেন ইউরোপের স্বাস্থ্য কর্তৃপক্ষ। যুক্তরাজ্য ও পর্তুগালেও রোগটির একই ধরনের প্রকোপ দেখা গেছে। আর স্পেনে যারা এ রোগে আক্রান্ত হয়েছেন, তাদের সবাই সমকামী বলে সূত্রের খবর।

মঙ্গলবার (১৭ মে) আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে সতর্কতা পাঠিয়েছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে মাদ্রিদের স্বাস্থ্য কর্তৃপক্ষ সাতটি সন্দেহভাজন মাঙ্কিপক্সের রোগী শনাক্ত করার কথা জানিয়েছেন। শনাক্ত চূড়ান্ত ও নিশ্চিত করতে তাদের নমুনা স্পেনের জাতীয় অণুজীববিদ্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

মাদ্রিদের আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানান, শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মাঙ্কিপক্স সংক্রমিত হয়। শরীর থেকে নির্গত তরল পদার্থের মাধ্যমে রোগটি ছড়ায় বলে ধারণা করা হচ্ছে। মাদ্রিদে আক্রান্ত হওয়াদের মধ্যে পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষও রয়েছেন। বর্তমানে তারা সুস্থ থাকলেও, রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকতে হয়েছে তাদের।

মানবদেহে স্মলপক্সের মতই মাঙ্কিপক্সের উপসর্গ। ১৯৮০ সালে রোগটি নির্মূল করা হয়েছিল। রোগটি চিকেনপক্স মনে করেও বিভ্রান্ত হওয়ার শঙ্কা আছে। মাঙ্কিপক্সের প্রাথমিক উপসর্গ হল, জ্বর, মাথাব্যথা, পেশিব্যথা, পিঠব্যথা, নাসিকাগ্রন্থি ফুলে যাওয়া ও ক্লান্তিবোধ। যদিও মাঙ্কিপক্সের কোনো ভিন্ন চিকিৎসা নেই। তবে অধিকাংশ রোগী দুই থেকে চার সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। চলতি সপ্তাহে লিসবনে ২০ সন্দেহভাজন মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যে প্রথম রোগটি শনাক্ত হয়েছিল।

সোমবার (১৬ মে) পর্যন্ত সাত জন মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্যে স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ)।

সম্প্রতি শনাক্ত হওয়া চার রোগীসহ সবাই সমকামী কিংবা উভকামী পুরুষ। পশ্চিম ও মধ্য আফ্রিকার বিভিন্ন অংশের একটি মহামারি মাঙ্কিপক্স। এসব জায়গায় ইঁদুর ও কাঠবিড়ালের মত বন্যপ্রাণী থেকে রোগটি ছড়িয়েছিল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন