বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

শিরোনাম

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১

প্রিন্ট করুন
bumi

চলমান ডেস্ক:

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ওই দ্বীপপুঞ্জে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। 

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলের মাত্রা ছিলো ৭ দশমিক ৩।ভূমিকম্পটির গভীরতা ছিল ২শ কিলোমিটার।

এর আগে গত ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে। তখন সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও সেসময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে। কারণ দেশটি রিং অব ফায়ার এবং আল্পাইড বেল্টের সংযোগস্থলে অবস্থিত।আগ্নেয়গিরি এবং ভূমিকম্প অঞ্চল হিসেবেও এটির পরিচিতি রয়েছে। সর্বশেষ ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে; যা পরবর্তীতে সুনামিতে রূপ নেয়।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন