শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ইভ্যালির পরিচালকের দায়িত্বে সরকারি কর্মকর্তা মাহবুব কবীর মিলন

সোমবার, অক্টোবর ১৮, ২০২১

প্রিন্ট করুন
a 2021 10 18T164659.813 770x450 1

চলমান ডেস্ক: আলোচিত সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবীর মিলন। সরকারি বেতনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে থাকবেন এ সরকারি কর্মকর্তা। সোমবার (১৮ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেন হাইকোর্ট।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ, কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

এদিকে, মাহবুব কবীর মিলন সর্বশেষ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের ৬ আগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিছু সময়ের জন্য ছিলেন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন