বাগদাদ, ইরাক: ইরাকের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে চালানো এক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। সেখানে এ হামলার ঘটনায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে দায়ী করা হয়। দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
স্থানীয় এক নিরাপত্তা সূত্র জানায়, দিয়ালা প্রদেশের আল-রাশেদে ওই হামলায় ১১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
আরেকটি সূত্র জানায়, ওই গ্রামে সশস্ত্র হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন। গ্রামটিতে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যের বাড়ি রয়েছে।
প্রথম সূত্র জানায়, হামলার পর ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে ও হামলাকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালাতে সেখানে নিরাপত্তা বাহিনীর আরো সদস্য পাঠানো হয়েছে।
আইএস ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তৃত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কিন্তু পরবর্তী নিরাপত্তা বাহিনীর একের পর এক সফল অভিযানে তাদের ‘খলিফাত’ ভেঙ্গে যায়।
ইরাক ২০১৭ সালে তাদের পরাজিত করার ঘোষণা দেয় ও ২০১৯ সালে প্রতিবেশি দেশ সিরিয়ায় এ গ্রুপকে পরাভূত করা হয়।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন