মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান চাইলেও কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ২০২৬ সালের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমরা এখনও সেই গোপন কথাগুলো শুনিনি।
তিনি আরও বলেন, আমি চাই কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করতে। কিন্তু নিশ্চিত করে বলছি, আমি কখনও বিশ্বের সর্বোচ্চ সন্ত্রাসপৃষ্ঠপোষক দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।
ট্রাম্প দাবি করেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে সক্ষম।
তিনি বলেন, তারা ইতোমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং আমাদের বিদেশী ঘাঁটিগুলোকে হুমকি দিতে পারে।
এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনিয়র আইনপ্রণেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে ইরান ইস্যুতে ব্রিফ করেন। যখন ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নিয়ে ভাবছিলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার জানান, স্বল্প সময়ের মধ্যে একটি ন্যায্য চুক্তিতে পৌছাতে দৃঢ় মনোভাব নিয়ে আমরা জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছি।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন