সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ইরানি ভিসা থাকায় আমেরিকা সফরে যেতে পারলেন না জাভি

সোমবার, জুলাই ১৮, ২০২২

প্রিন্ট করুন

মাদ্রিদ, স্পেন: প্রাক-মৌসুম আমেরিকা সফরে বার্সেলোনায় সাথে যেতে পারলেন না কোচ জাভি হার্নান্দেজ। তার পাসপোর্টে ইরানি ভিসার সিল থাকায় আপাতত আটকে গেছে আমেরিকা সফর। খবর এল মুন্ডো দেপোর্তিভোর।

আগামী দুই সপ্তাহের আমেরিকা সফরে বার্সেলোনা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ইন্টার মিয়ার ও নিউইয়র্ক রেড বুলসের সাথে খেলবে। কিছু দিনের মধ্যেই অবশ্য পাসপোর্ট জটিলতা কাটিয়ে জাভি দলের সাথে যোগ দিবেন বলে বার্সেলোনার পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

কাতারের আল সাদ ক্লাবে খেলার সময় তিন বার ইরান সফর করেছেন জাভি। ইরান সফর করায় আমেরিকা যাওয়ার জন্য বার্সেলোনা ও স্পেনের সাবেক মিডফিল্ডারকে নিতে হবে বিশেষ অনুমতি।

জাভির আমেরিকা যাত্রার এ সমস্যার বিষয়টি শনিবার (১৬ জুলাই) বুঝতে পেরেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। তাদের মনে হয়েছিল সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু দল যখন বিমানবন্দরে যায়, বিমানে ওঠার অনুমতি পান নি জাভি। তাকে রেখেই বার্সেলোনার খেলোয়াড়, কোচিং স্টাফের বাকি সদস্য ও কর্মকর্তারা রওয়ানা দেন আমেরিকার উদ্দেশ্যে। দলের নতুন দুই খেলোয়াড় লিডস থেকে আসা রাফিনহা ও চেলসি থেকে আসা আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের সাথে বার্সেলোনার হয়ে আমেরিকা পাড়ি দিয়েছেন এসি মিলান থেকে নাম লেখানো ফ্রাঙ্ক কেসিও।

আগামী ১৯ জুলাই ফোরিডায় ইন্টার মিয়ামির সাথে ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম আমেরিকা সফর শুরু করবে বার্সেলোনা। এরপর ২৩ জুলাই লাস ভেগাসে রিয়াল মাদ্রিদ, ২৬ জুলাই ডালাসে জুভেন্টাস ও ৩০ জুলাই নিউ জার্সিতে নিউ ইয়র্ক রেড বুলসের মোকাবেলা করবে বার্সেলোনা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন