শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ইরানে স্থল অভিযান নিয়ে যা বললেন মার্কিন সিনেটর

শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

প্রিন্ট করুন

ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর লিন্ডেসে গ্রাহাম। তবে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে বলেও মনে করেন তিনি।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিপাবলিকান এই সিনেটর বলেন, ‘আমি মনে করি না যে এই সংঘাত আজই শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হল তারা (ইরান) যেন আর আগের সক্ষমতা ফিরে না পায় তা নিশ্চিত করা, যাতে তারা আমাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরির মতো ক্ষমতা অর্জন করতে না পারে এবং তারা যেন আর কখনো পারমাণবিক কর্মসূচিতে ফিরে যেতে না পারে।’

গ্রাহাম আরও বলেন, ‘এই পরিস্থিতি আরও কয়েক সপ্তাহ চলতে পারে। এরপর আমরা পুরো পরিস্থিতি মূল্যায়ন করব।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন