চলমান ডেস্ক: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রসি শনিবার (৫ মার্চ) ইরান সফরে যাচ্ছেন। সেখানে তিনি ইরানী কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।
আইএইএ বৃহস্পতিবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থার একজন মুখপাত্র বলেছেন, ‘রাফায়েল মারিয়ানো গ্রসি ইরানের সিনিয়র কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য শনিবার (৫ মার্চ) ইরান সফরে যাচ্ছেন।’
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় ভিয়েনা ফিরে তিনি সংবাদ সম্মেলন করবেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন