ফের বিয়ের পিড়িতে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ৪৮ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনের সঙ্গ গাঁটছড়া বাধবেন তিনি। তবে ছেলের বিয়েতে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করতে যাচ্ছেন। এটি হবে তার দ্বিতীয় বিয়ে।
ছেলের বিয়েতে যোগ দেওয়া প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, তিনি তার বড় ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন। তবে ইরান যুদ্ধের কারণে সময়টা ‘ভালো নয়’ বলেও মন্তব্য করেন তিনি।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘সে চায় আমি যাই। খুব ছোট পরিসরে ব্যক্তিগত আয়োজন হবে, আমি যাওয়ার চেষ্টা করব।’
তবে তিনি আরও বলেন, ‘আমি তাকে বলেছি, সময়টা আমার জন্য ভালো না। ইরানসহ আরও কিছু বিষয় নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে।’
ট্রাম্প আরও জানান, চলমান যুদ্ধের মধ্যে তিনি যদি বিয়েতে যান, তাহলে গণমাধ্যম বিষয়টিকে কীভাবে উপস্থাপন করবে, সেটিও তিনি বিবেচনায় রাখছেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন