দখলদার ইসরাইলের বুক চিরে এবার সরাসরি আঘাত হানল ইরানের মিসাইল। বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় ভোররাত সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে দুই দফায় এই ভয়াবহ হামলা চালায় ইরান। খবর টাইমস অব ইসরাইলের।
সংবাদমাধ্যম -এর বরাতে জানা গেছে, ইরানের ছোঁড়া মিসাইলের আঘাতে তেলআবিবের গুরুত্বপূর্ণ সাভিদোর রেলস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলায় ইরান অত্যাধুনিক ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে বলে জানা গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, একেকটি ক্লাস্টার মিসাইলে প্রায় ২০টি আলাদা ছোট বোমা থাকে, যার প্রতিটির ওজন প্রায় আড়াই কেজি। ফলে একটি মিসাইল আঘাত হানার পর বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়।
রেলস্টেশন ছাড়া আর কোন কোন জায়গায় মিসাইল আছড়ে পড়েছে সেটি এখনো স্পষ্ট করেনি ইসরাইলি সংবাদমাধ্যমগুলো।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন