মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

ইসরাইলের সমালোচনা করল আমেরিকান বার এসোসিয়েশন

সোমবার, মে ৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি এনজিওগুলোকে কালো তালিকাভুক্ত করার কড়া সমালোচনা করেছে আমেরিকান বার অ্যাসোসিয়েশন। খবর মিডল ইস্ট মনিটরের।

আমেরিকান বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ইসরাইল কর্তৃক ছয় ফিলিস্তিনি এনজিওকে কালো তালিকাভুক্ত করা বিষয়টিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।

আমেরিকান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি রেজিনাল্ড টার্নার এক চিঠিতে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে বলেন, ‘আমরা আপনাকে অনুরোধ করছি, যেন আপনি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের উদ্বেগ বিবেচনায় নিয়ে আপনার (ফিলিস্তিনি এনজিওগুলোকে কালো তালিকাভুক্ত করার) সিদ্ধান্ত পর্যালোচনা করেন। এখন আমাদের জানতে ইচ্ছা হচ্ছে যে, আপনাদের এমন সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ ও সংগঠনগুলোর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা।’

ওই চিঠিতে আরো বলা হয়েছে, ‘আপনারা যেসব অভিযোগ করেছেন (ফিলিস্তিনি এনজিওগুলোর বিরুদ্ধে), তা মূলত অনুমানের ওপর ভিত্তি করে করা হয়েছে। এটাতে কোন বিচারিক প্রক্রিয়া নেই। এ কারণে বিনা বিচারে নিরাপরাধরা অভিযুক্ত হচ্ছেন। আন্তর্জাতিক আইনে উগ্রবাদ দমনের ক্ষেত্রে একটি সুষ্ঠু আদালত ও বিচারিক প্রক্রিয়া প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে রাষ্ট্র বিশেষ আদালত বা সামরিক আদালতের মাধ্যমেও উগ্রবাদ দমন করতে পারে।’

বিশেষজ্ঞরা বলছেন, ‘ইসরাইল ফিলিস্তিনি জনগণের সব অধিকার একের পরে এক ক্ষুণ্ন করছে। আর তারা ফিলিস্তিনিদের ভাল কর্মগুলোকে অন্যায় অপকর্ম হিসেবে পৃথিবীর সামনে তুলে ধরার চেষ্টা করছে। ইসরাইল কর্তৃপক্ষ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সম্পূর্ণভাবে অন্যায় সিদ্ধান্ত নিয়েছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন