চলমান ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথে ফোনালাপকালে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। এ দুই দেশের মধ্যে ফোনালাপের এটি একটি বিরল ঘটনা। দেশটির প্রেসিডেন্টের দপ্তর এ কথা জানিয়েছে। খবর এএফপির।
গুপ্তচর বৃত্তির সন্দেহে এক সপ্তাহ ধরে তুরস্কে বন্দি থাকা ইসরাইলি যুগল মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পর তাদের মধ্যে এ ফোনালাপ হয়। গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মৃত্যুর পর ২০১৮ সালে বিশেষ করে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়ায় তুরস্ক ও ইসরাইলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
ইস্তাম্বুলের সবচেয়ে উঁচ ভবন থেকে এরদোয়ানের বাস ভবনের ছবি তোলার অভিযোগে মোরদি ও নাতালি ওকনিনকে গত সপ্তাহে আটক করা হয়েছিল।
তুর্কী প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ফোনালাপ চলাকালে এরদোয়ান হারজগকে তাদের ‘পারস্পরিক স্বার্থে’ তুরস্ক ও ইসরাইলের মধ্যে যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানান।
এরদোয়ান আরো বলেন, ‘তুরস্ক-ইসরাইল সম্পর্ক মধ্য প্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন