শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

ইসরাইল ও মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানাল স্পেন

শনিবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৬

প্রিন্ট করুন

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। নরওয়ে, সুইডেন, পাকিস্তানসহ বিভিন্ন দেশ কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত নিরসনের দাবি জানিয়েছে।এবার এই সারিতে যুক্ত হলো স্পেনের নাম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে ‘একতরফা’ সামরিক পদক্ষেপ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘একতরফা’ সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এই পদক্ষেপগুলো পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং একটি আরও অনিশ্চিত ও প্রতিকূল আন্তর্জাতিক ব্যবস্থা তৈরিতে ভূমিকা রাখছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সানচেজ আরও বলেন, তিনি ইরানি সরকার ও রিভোল্যুশনারি গার্ডের কর্মকাণ্ডও প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ‘আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার দাবি জানাচ্ছি’।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন