ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলার ফলে তেহরানের একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটিতে ব্যাপক হামলা হলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ আছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাসুদ পেজেশকিয়ান নিরাপদ রয়েছেন এবং তার কোনো ক্ষতি হয়নি।
প্রেসিডেন্সিয়াল অফিসের এক সূত্রের বরাতে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
ইরানের সরকারি মিডিয়ার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিরাপদে আছেন এবং কোনো গুরুতর আহতের তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইসরাইল ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ দাবি করেন।
ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পুরো ইসরাইল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
এদিকে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি, তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন