শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ইসরায়েলি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু

মঙ্গলবার, জানুয়ারী ৪, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 15 1

চলমান ডেস্ক: ভূমধ্যসাগরে দুর্ঘটনায় ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের দুই পাইলট নিহত ও একজন ক্রু আহত হয়েছেন।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আইএএফ ‘আতালেফ’ সামুদ্রিক হেলিকপ্টারটি সোমবার (৩ জানুয়ারি) প্রশিক্ষণ উড্ডয়নকালে উত্তরাঞ্চলে হাইফা নগরীর উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে।

ইসরায়েলের স্পেশাল ফোর্সেস আন্ডারওয়াটার মিশন ইউনিটসহ উদ্ধারকারী দল তৎপরতা চালালেও দুই পাইলটকে বাঁচানো সম্ভব হয়নি।

সেনাবাহিনী আরো জানিয়েছে, দুর্ঘটনায় তৃতীয় ব্যক্তি একজন এরিয়াল অবজারভার আহত হয়েছে।

ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার আমিকাম নরকিন প্রশিক্ষণ অনুশীলন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে আর তথ্য না দিয়ে সেনাবাহিনী বলেছে, ‘একজন সিনিয়র অফিসার এ দুর্ঘটনার বিষয়ে একটি তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন